ওয়ারীর রেশমা হত্যা: স্বামী রবিন রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৯:৩২

ওয়ারীর রেশমা হত্যা: স্বামী রবিন রিমান্ড শেষে কারাগারে রাজধানী ওয়ারীর গোয়ালঘাট এলাকায় গৃহবধূ রেশমা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত স্বামী রবিন হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তিন দিনের রিমান্ড শেষে আজ আসামি রবিনকে আদালতে হাজির করে পুলিশ। এই সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক রনজিত সরকার। তার আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রবিবার (২৮ জুন) রাজধানী ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের একটি ভবনের ষষ্ঠ তলা থেকে রেশমা নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী রবিনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ওয়ারী থানায় রেশমার বাবা মনু হাওলাদার হত্যা মামলা করেন। সোমবার (২৯ জুন) আসামি রবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী