অর্থপাচার মামলায় ডেসটিনির পরিচালককে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৭:৪১আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৭:৪১

হাইকোার্ট অর্থপাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলমের জামিন আবেদনের শুনানি নিয়মিত আদালত না খোলা পর্যন্ত মুলতবি রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ মামলায় আপাতত তার জামিন মেলেনি বলে জানিয়েছেন আইনজীবীরা। 

রবিবার (৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাইনুল হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ৮ জুন দিদারুল আলমের জামিনশুনানি শেষে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর, অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ জুনের পর দিদারুলের জামিন আবেদনের ওপর পুনরায় শুনানি হবে বলে আদেশ দিয়েছিলেন। সেই আদেশের ধারাবাহিকতায় রবিবার (৫ জুলাই) শুনানি শেষে নিয়মিত আদালত না খোলা পর্যন্ত তার জামিন আবেদনটি মুলতবি রাখার আদেশ দিলেন হাইকোর্ট।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-২০১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে দুদক। এরপর দুদক ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত-৪ এ বিচারাধীন। দিদারুল আলম এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি