রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক এবি এম হোসেন আর নেই

রাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১২:১০আপডেট : ১১ জুলাই ২০২০, ১২:১০

অধ্যাপক এবি এম হোসেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল বাশার মোশারফ (এবিএম) হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ফজলুল হক বলেন, এম বি এম হোসেন ঢাকার কলাবাগানে বসবাস করতেন। কিছুদিন আগে গোসল খানায় পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। এরপর থেকেই তিনি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ জুলাই) বাদ আসর বাবর মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এছাড়া বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, অধ্যাপক এবি এম হোসেন ১৯৩৪ সালে কুমিল্লার দেবীদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে রাবি প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগের সভাপতি, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে রাবির প্রথম প্রফেসর ইমেরিটাস হিসেবে সম্মাননা প্রাপ্ত হন।

/এসটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক