৪০ দিনে জামিন পেয়েছে প্রায় ৫৫ হাজার আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৪:৪০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৪:৪০

ভার্চুয়াল আদালত

ভার্চুয়াল কোর্টের মাধ্যমে দেশের বিচারিক আদালতসমূহে ১১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৩৭টি আবেদনের শুনানি নিয়ে ৫৪ হাজার ৬৭৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ৫-৯ জুলাই পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫১৪টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪ হাজার ৯১৫ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়েছে।
এছাড়া একই সময়ে সারাদেশের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬ হাজার ৫৮৮টি মামলায় আত্নসমর্পণ আবেদন নিষ্পত্তি হয়েছে এবং মোট ২৩ হাজার ৩৯৬ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়েছে।
গত ১১ মে থেকে গত ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে সারাদেশের শিশু আদালতসহ অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন আবেদন নিষ্পত্তি এবং ৫৪ হাজার ৬৭৭ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়েছে।
এদিকে গত ২ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে সর্বমোট ৬৫১ শিশুকে জামিন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী