বিচারিক ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল আদালত বসলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১১:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২০, ১২:৫১

ভার্চুয়াল কোর্ট
দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে বসলো প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

সোমবার (১৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মামলার ভার্চুয়ালি শুনানি শুরু হয়। এসময় আপিল বিভাগের অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে ভার্চুয়ালভাবে যুক্ত হন। এর আগে রবিবার (১২ জুলাই) আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ বসার বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা একটি বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মার্চের পর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের