ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৫:০৩আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৫:০৩

আবুল বাশার বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার মামলায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী  এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম আসামি বাশারকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন। 

এর আগে সোমবার (১৩ জুলাই) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-১০ এর সদস‌্যরা। 

৭ জুলাই ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৯ জুলাই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন। 

২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম