ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ১৫:৪৬আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৫:৫২

বুড়িগঙ্গায় লঞ্চডুবি বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীমের আদালতে (ভার্চুয়াল) শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি মোসাদ্দেক হানিফ ছোয়াদের পক্ষে আইনজীবী সুলতান নাসের জামিনের আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই তিন দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর  আদেশ দেন আদালত।

এর আগে ৭ জুলাই ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ( ১৪ জুলাই) ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম