বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দুই ইঞ্জিনচালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ১৭:৩০আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৭:৩৭

বুড়িগঙ্গায় লঞ্চডুবি (ফাইল ছবি: নাসিরুল ইসলাম) বুড়িগঙ্গায় ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের দুই ইঞ্জিনচালকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাইরুজ তাসনীম রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড পাওয়া আসামিরা হলো, শিপন হাওলাদার ও শাকিল।

পাবলিক প্রসিকিউটর বলেন, ‘এই দিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

এর আগে বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের