আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ০০:৩৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:১০

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সবুজ শেখ নামে এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাব এলাকার সুলতানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে এটিইউ-এর একটি দল আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য সবুজকে (২৬) গ্রেফতার করে। তার বাড়ি ফরিদপুরের শালথায়। তার কাছ থেকে জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সবুজ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সবুজ শেখ অনলাইনে ‘সত্যের সন্ধানে’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে ‘লোন উলফ মুজাহিদ্বীন’ গ্রুপে জঙ্গিবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল।

অভিযুক্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১৩ ধারায় মামলা করা হয়েছে। 

/জেইউ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই