খিলক্ষেত থেকে ক্রেস্ট সিকিউরিটি’র পরিচালক গ্রেফতার

বাংলা ট্রিবাউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১১:৫৪আপডেট : ২৮ জুলাই ২০২০, ১১:৫৬

গ্রেফতার ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পরিচালক ওহিদুজ্জামানকে রাজধানীর লেকসিটি খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে তাকে ডিএমপির রমনা বিভাগের গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, ক্রেস্ট সিকিউরিটিজ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করে পালিয়েছিল। বিনিয়োগকারীরা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলায় পলাতক আসামি ছিল তিনি।

প্রসঙ্গত, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ১৮ কোটি টাকা এবং বিভিন্ন ব্যক্তিকে লভ্যাংশ দেওয়ার কথা বলে স্ট্যাম্পে চুক্তি করে নেওয়া ৩০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছিল ব্রোকার হাউজ ক্রেস্ট সিকিউরিটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ। তারা গ্রাহকের শত শত কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) নোয়াখালীর মাইজদী এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক নিপা সুলতানাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগের একটি টিম।

আরও পড়ুন:

লাভ দেওয়ার কথা বলে ৪৮ কোটি টাকা লোপাট, শত শত কোটি ঝুঁকিতে

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি