বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২১:৩০আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:১৭

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন বুড়িগঙ্গায় 'মর্নিং বার্ড' লঞ্চ ডুবির ঘটনায় করা মামলায় 'ময়ূর-২' লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈকত হোসেন চৌধুরী (ভার্চুয়াল) শুনানি শেষে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এদিন আসামি মোসাদ্দেক হানিফ ছোয়াদের পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদনের ওপর শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

এর আগে গত ১২ জুলাই তিন দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ জুন ঢাকা-চাঁদপুর রুটের 'ময়ূর-২' নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের 'মর্নিং বার্ড' লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ ভয়কে পেছনে ফেলার দিন
আজ ভয়কে পেছনে ফেলার দিন
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী