শিপ্রার জামিনে ‘আসক’ এর কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৭:২৫আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:২৫

আইন ও সালিশ কেন্দ্র (আসক) কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানায় সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্র জানায়, মেজর সিনহার সঙ্গে থাকা ও পরবর্তী সময়ে পুলিশের মামলায় গ্রেফতার হওয়া দুই শিক্ষার্থীর একজন শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেছে আদালত। ৯ আগস্ট দুপুর সোয়া ১২টায় রামু উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

উল্লেখ্য, ৩১ শে জুলাই রাতে ওই ঘটনার পর রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় গ্রেফতার হয়ে কক্সবাজার কারাগারে আছেন বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ। পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে শিপ্রা দেবনাথের জামিনের জন্য আবেদন করেন আইনজীবী অরূপ বড়ুয়া তপু এবং অ্যাডভোকেট আব্দুস শুক্কুরসহ কক্সবাজার বারের কয়েকজন আইনজীবী।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম