বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুলাই ২০২৫, ১৮:০৫আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:০৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির মামলায় পাঁচ জনের রিমান্ড এবং একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

আসামিদের মধ্যে মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৬), মো. জয় হাসান (২৩) ও মো. বিজয়ের (২০) তিন দিন এবং মো. সাব্বির হোসেনের (২২) চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কারাগারে পাঠানো হয়েছে মো. আরিয়ানকে।

আজ আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উপ-পরিদর্শক রুহুল আমিন। পাঁচ আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আরিয়ানকে শিশু দাবি করে জামিন চান তার আইনজীবী। শুনানি শেষে বিচারক পাঁচ জনের রিমান্ড মঞ্জুর করেন এবং একজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত চার দিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।

জানা গেছে, গত ১ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দলীয় সহযোগীদের পাঠান। এরপর ঠিক নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যে সৌদি রিয়েল, ওমানি রিয়েল ও কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান