ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৮:১৮আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৯:৪৬

পিবিআই মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর আদালত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে এ মামলাটি দায়ের করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মামলার অপর আসামি হলেন কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে বলে জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী লন্ডন থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। করোনার কারণে তিনি আর যেতে পারেননি।
এরপর গত ২৬ জুলাই বিমানে করে ইংল্যান্ড যাওয়ার কথা থাকলে তিনি দুই দিন আগে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে করোনা পরীক্ষা করেন। একদিন পর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। ইমিগ্রেশন যাচাইয়ের সময় অনলাইনে করোনা পজিটিভ আসে।
এরপর শাজাহান খান ২৭ জুলাই ঐশী স্বাক্ষরিত চিঠিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেটারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ডাটা অপারেটরের ভুলের কারণে ওই সমস্যা তৈরি হয়। যার জন্য শাজাহান খান বা তার মেয়ে দায়ী নন।
এরপর এ এম এম বাহাউদ্দীন ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে লেখেন, শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি।

/টিএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের