সরকারের চুক্তি বাতিলের বিরুদ্ধে জিকে শামীমের কোম্পানির রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ১৬:৪২আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৬:৪২

সুপ্রিম কোর্ট দেশে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জিকে শামীম) ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির সঙ্গে আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণের চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। তার কোম্পানির পক্ষে করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৭ আগস্ট) বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে শামীমের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। 

পরে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, যেহেতু কোম্পানিটির মালিক গ্রেফতার আছেন, সেহেতু আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ার আশঙ্কায় গত ১৬ ফেব্রুয়ারি চুক্তি বাতিল করে সরকার। পরে সরকারের চুক্তি বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরে আদালত শুনানি নিয়ে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, অবৈধ সম্পদ ও মাদকের মামলা দায়ের করা হয়। এসব মামলায় জিকে শামীম কারাগারে আছেন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের