মুক্তির মেয়াদ বাড়াতে চাইলে খালেদাকে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ১৭:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৮:০০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুর্নীতির দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে ফের সরকারের কাছে আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ সম্পর্কে সোমবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টস্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।
মেয়াদ শেষ হলে ফের কোথায় আবেদন করতে হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যেহেতু সরকার নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনও বিষয় না।
এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে মোট ১৭ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে খালেদা জিয়ার কারামুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানায় তার পরিবার। ওই আবেদনের পর গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের