সংসদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৪:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৫:২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে ১২ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট করেন। রিট আবেদনে আইন মন্ত্রণালযের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

আবেদনে বলা হয়, সংবিধানে ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

প্রসঙ্গত, এর আগে একই বিষয়ে সংসদ সচিবালয়ের সচিবের কাছে আবেদন করা হয়। কিন্তু তিনি সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের কোনও উদ্যোগ না নেওয়ায় এই রিট দায়ের করা হয়।

এদিকে, আইনজীবী সুবীর নন্দী দাসের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৯ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশের প্রতিটি আদালত কক্ষে বা এজলাসে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা দেন, যা ইতিমধ্যে সারাদেশে প্রতিটি আদালতে বাস্তবায়ন করা হয়েছে।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপে ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব
ইউরোপে ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব
বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ
আরব সাগরে লুকিয়ে থাকা ‘এলিয়েন দ্বীপ’ সোকোত্রা স্বর্গ নাকি ভিনগ্রহ?
আরব সাগরে লুকিয়ে থাকা ‘এলিয়েন দ্বীপ’ সোকোত্রা স্বর্গ নাকি ভিনগ্রহ?
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি