আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১২:০৯ আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:০৯

আনসারুল্লাহ বাংলা টিম

ফরিদপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম, মো. সালাহউদ্দিন (২৬)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার রামকান্তপুর গ্রামে।

বুধবার (১৯ আগস্ট) এটিইউ’র পুলিশ সুপার (এসপি) আসলাম খান জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরিদপুরের নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই উদ্ধার করা হয়েছে।

এটিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচার চালাছিলেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও