ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৩:২২আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৩:২৩

ভুতুড়ে বিদ্যুৎ বিল

করোনা মহামারি চলাকালে মিটার রিডিং না দেখে অতিরিক্ত বিদ্যুৎ বিল করে গ্রাহকদের থেকে টাকা আদায় বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারকে একটি আইনি নোটিশে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্টদের বিবাদীদের এ নোটিশ পাঠানো হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে রবিবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে করোনার মধ্যে তিন মাসের অবৈধ বিল আদায় বন্ধ, ওই বিল বাতিল, মিটার রিডিং দেখে নতুন বিল তৈরি এবং বিলম্ব মাশুল না নিতে বলা হয়েছে। এছাড়া কী পরিমাণ বিল অতিরিক্ত প্রস্তুত করা হয়েছে/ গ্রাহকদের থেকে টাকা নেওয়া হয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করতে এবং ভুতুড়ে বিল তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও নোটিশে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখিত ৫ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের