হাসপাতাল থেকে কয়েদি পালানোয় তিন কারারক্ষী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৪:৫০আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৪:৫০

স্যার সলিমুল্লাহ মেডিক্যেল কলেজ হাসপাতাল



রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা তিন কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার ভোররাতে বিচারাধীন মামলার আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনক সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। 
পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান কারা কর্মকর্তা। 
চিকিৎসাধীন কয়েদি পালিয়ে যাওয়ার বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের এখানে মিন্টু মিয়াকে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে নিয়ে গেলে সেখান থেকে এখানে রেফার্ড করা হয়। আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর রাতে সে পালিয়েছে।’

কারাগার সূত্রে জানা গেছে, মিন্টু টাঙ্গাইল কারাগারে ছিলেন। গোপালপুর থানায় করা এক মাদকের মামলার আসামি তিনি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার রাতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।


 

/আরজে/এসটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি