পরীক্ষা ছাড়া সনদের দাবিতে আন্দোলন, ৩ শিক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬

আটক

লিখিত পরীক্ষা ছাড়াই বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষানবিশদের আইনজীবী করে সনদ প্রদান এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন করা তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পরীবাগে অবস্থিত বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের রমনা থানা পুলিশ নিয়ে যায়। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও বার কাউন্সিল আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছিল তারা। আকরা হলেন,

নওগাঁ বারের শিক্ষানবিশ আইনজীবী শামিমুর রেজা রনি, পঞ্চগড় বারের আবু সাদাত ওয়াকিলুজ্জামান এবং অপরজনের নাম জানা যায়নি।

এর আগে গত ৯ আগস্ট প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবীরা প্রথমে বার কাউন্সিলের সামনের প্রধান সড়ক অবরোধ করে, পরবর্তীতে তারা বারের সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনের নেতৃত্বে ছিলেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ এবং যুগ্ম আহ্বায়ক সুমনা আক্তার লিলি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোরাক টাওয়ারে বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়। এখানে শিক্ষানবিশ আইনজীবীদের ৭/৮ জন আজকে আসছিল। তারা পরীক্ষা না দিয়ে বারের সনদ চায়। তাদের দাবি হলো তারা লিখিত পরীক্ষা দেবে না। করোনার কারণে তারা পরীক্ষা ছাড়াই সনদের আন্দোলন করছে। বারের সামনে তাদের অবস্থান না করতে অনুরোধ করা হয়েছে।  তারপরও সেখানে তারা অবস্থানের চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সদস্যরা তাদের তিনজনকে থানায় নিয়ে এসেছে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘বার কাউন্সিল ইতোমধ্যে পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করেছেন। অসংখ্য শিক্ষানবিশ আইনজীবীরা পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েই সনদ চায়। আমাদের সঙ্গে বারের কথা হয়েছে। বার বলছে পরীক্ষা ছাড়া কোন সনদ দেয়া সম্ভব না। এটা নিয়মে নেই।’ 

ওসি বলেন, এর আগে পরীক্ষার দাবিতে আন্গোলন হয়েছিল। এখন পরীক্ষা না নেওয়ার জন্য আন্দোলন করছেন তারা। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা