গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

রাজধানীর গুলশানে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ বলছে, গ্রেফতার দুই যুবক কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের একটি গলিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন লোক জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের মোকাবিলা করে। জমায়েতকারীরা মারমুখী হয়ে উঠলে মিছিল ছত্রভঙ্গ করতে নিকেতন-৮১ মোবাইল টিম দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

পুলিশের দাবি, গুলি ছোড়ার পর জমায়েতকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪
সর্বশেষ খবর
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান
হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প