ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: তদন্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত, সাক্ষ্যগ্রহণ হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ১৫:২১আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৫:২১

মজনু

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

রবিবার (১১ অক্টোবর ) মামলার তদন্ত কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হয়নি। তাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এদিন আদালতে মজনু হাজির ছিলেন। এ পর্যন্ত ১১  জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালতে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

২৬ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। এর আগে ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত,  ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরের দিন তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
সম্পত্তি হস্তান্তর আইন: আলোচনা-সমালোচনার মাঝে কেমন হলো সংশোধনী
সম্পত্তি হস্তান্তর আইন: আলোচনা-সমালোচনার মাঝে কেমন হলো সংশোধনী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে