মাদ্রাসা দখল নিয়ে তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ০২:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:০৮

সংঘর্ষে আহত কয়েকজন রাজধানীর ভাটারায় একটি মাদ্রাসার দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই গ্রুপের অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকার মঈনুল মাদ্রাসায় তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভি ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষেরই কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মঞ্জু নামে এক ব্যক্তি ওই এলাকা থেকে জানান, এ বছর মাদ্রাসাটির দখল, পাল্টা দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এতদিন মাদ্রাসাটি জুবায়েরপন্থীদের কাছে ছিল। মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থী শতাধিক ব্যক্তি মাদ্রাসাটির নিয়ন্ত্রণ নিতে যান। তখন সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাইরে থেকে মাদ্রাসার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। অপরপক্ষ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের