দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে আবজাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৪:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৪:৩৩

স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেন

স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা আবজাল হোসেন বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

২ সেপ্টেম্বর দুদকের পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে ২০ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্বিতীয় দফার রিমান্ডে শেষে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০১৯ সালের ২৭ জুন দুদক উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দু’টি করেন। আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে’
‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে’
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত 
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত 
চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
নারী দন্তচিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্র ধরে গ্রেফতার সোহেল রিমান্ডে
নারী দন্তচিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্র ধরে গ্রেফতার সোহেল রিমান্ডে
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?