হাজী সেলিমের বাড়ি ঘেরাও করেছে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৪:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৩২

হাজী সেলিমের বাড়িতে র‍্যাবের অভিযান পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘেরাও করে রেখেছে র‍্যাব। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টা থেকে পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনে তার আট তলা বাড়িটি র‍্যাব ঘেরাও করে রাখে। অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নিয়েছেন।

হাজী সেলিমের বাড়িতে র‍্যাবের অভিযান

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, র‍্যাব ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করছে। 

হাজী সেলিমের বাড়িতে র‍্যাবের অভিযান

রবিবার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান বাসস্ট্যান্ডে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করে হাজী সেলিমের ছেলে ও ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম এবং তার সহযোগীরা। এই ঘটনায় সোমবার সকালে নৌবাহিনীর ওই কর্মকর্তা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এতে চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। ইতোমধ্যে ইরফানের গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও পলাতক ইরফানসহ বাকিরা। তাদের গ্রেফতার করতেই মূলত অভিযান শুরু করেছে র‍্যাব।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের মুখপাত্র

র‍্যাবের মুখপাত্র লে. ক. আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়াসিফ আহমদ খান একটি মামলা করেছেন। মামলার আসামি ইরফান সেলিমসহ অন্যদের গ্রেফতারে পুরান ঢাকায় র‍্যাবের অভিযান চলছে।’

 আরও পড়ুন:

হাজী সেলিমের ছেলে ও দেহরক্ষীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ