ডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিন বাতিলের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৪:৩১আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৪:৩১

ডিআইজি প্রিজন বজলুর রশীদ (সাদা শার্ট পরা মাঝে) দুর্নীতির মামলায় কারা অধিদফতর হেড কোয়ার্টারের ডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিন বাতিলের আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১ নভেম্বর) দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ আবেদন করেন। এরপর বিচারক আবেদনটি শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। ওই দিন বজলুর রশীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শেখ ইফতেখার ও এসকে আবু সাঈদ। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত। আগামী ২২ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য রয়েছে।

গত ২২ অক্টোবর ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ইকবাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

গত ১ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ-৫ আদালতে বদলির আদেশ দেন। গত ২৬ আগস্ট আদালতে এই অভিযোগপত্রটি (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন। গত বছরের ২০ অক্টোবর রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেফতার করে দুদক।

অভিযোগ থেকে জানা যায়, আসামি বজলুর রশিদের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের