জর্ডানে ডাস্টবিনে বাংলাদেশি গৃহকর্মীর লাশ: মানবাধিকার কমিশনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২০:৩৮

জাতীয় মানবাধিকার কমিশন জর্ডানে বাংলাদেশি গৃহকর্মীর লাশ ডাস্টবিন থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সংবাদে দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জানিয়েছেন ডাস্টবিনে যে মেয়েটির মরদেহ পাওয়া গেছে তিনি একজন গৃহকর্মী ছিলেন। এই নারী শ্রমিকের চুক্তি ছিল সৌদি আরবে কাজ করার। তিনি যে সৌদি পরিবারে কাছে কাজ করতেন, তারা তাকে জর্ডানে নিয়ে এসেছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পুলিশের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি।
বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম জানান, একজন প্রবাসী গৃহকর্মীর এই ধরনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিমের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছেও এই চিঠির অনুলিপি পাঠানো হবে।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের