চিফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৭:০৬

গ্রেফতারের প্রতীকী ছবি জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহিদ বিন আজীজ (৩৯)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে হাজারীবাগ থানা এলাকায় রায়েরবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, গত ২৪ নভেম্বর চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় অভিযোগ করেন যে, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে কে বা কাহারা অসৎ উদ্দেশে ফেসবুক আইডি ব্যবহার করছে। এর ফলে চিফ হুইপের নিজের আইডি মনে করে বহুলোক উক্ত ফেসবুক আইডিতে যুক্ত হন। এছাড়াও ওই ফেসবুক আইডি হতে বিভিন্ন সময়ে চিফ হুইপের ছবি ও সামাজিক কর্মকাণ্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চিফ হুইপ মহোদয় কোনও ফেসবুক আইডি ব্যবহার করেন না। উক্ত অভিযোগের ভিত্তিতে বনানী থানায় একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়।
পরবর্তী সময়ে রুজুকৃত মামলাটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত জাহিদ বিন আজীজ ৩ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের