ইসলাম নিয়ে কটূক্তি: রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১১:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৫৯

আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর)  ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক  আস্‌সামছ জগলুল হোসেন প্রতিবেদন গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন, শাজাহান ও ইকবাল।

বাদী অ্যাডভোকেট ইমরুল হাসান বলেন, আজ প্রতিবেদন গ্রহণ করে তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে  প্রতিবেদন দাখিল করেন ।

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে  ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর বিচারক  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

/এমএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম