কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখায় ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪১আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪১

কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখায় ৩ লাখ টাকা জরিমানা রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সঙ্গে রান্না করা ভাত, মাংস, কাবাব ও মাছ রাখার অপরাধে মাতুয়াইল এলাকার দ্য ওয়ান রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ ডিসেম্বর) সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মাতুয়াইল এলাকায় অবস্থিত ‘দি ওয়ান রেস্টুরেন্ট’ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সঙ্গে রান্না করা ভাত, মাংস, কাবাব ও মাছ একইসঙ্গে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য প্রস্তুত, পচা সবজি এবং খোলা অবস্থায় রান্না করা খাবার পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।
এসময় দি ওয়ান রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখায় ৩ লাখ টাকা জরিমানা

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম