রাঙামাটিতে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৫:২৩ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৫:২৩

নিহত ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র

রাঙামাটির দুল্লাছড়ি এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার  জেএসএসের সন্ত্রাসীরা কাপ্তাই লেকে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহল দল ওই এলাকায় যায়। এসময় একটি নৌকা থেকে কতিপয় সশস্ত্র সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

সেনাবাহিনীর টহল দলটি সন্ত্রাসীদের নৌকাটি আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলের ওপর গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় টহল দলও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করলে সেখানে বিল্টন চাকমা নামের একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও নৌকাটি থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আইএসপিআর জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সশস্ত্র ক্যাডার। রাঙামাটির বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পালিয়ে থাকা সন্ত্রাসীদের আটক করার জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’