বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৪:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৪:৪৬

ঢামেক

রাজধানীর মালিবাগে ডাক্তার গলির একটি বাসার ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতের দিকে ঘটনাটি ঘটে। পরে আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান এ তথ্য জানিয়েছেন।

এএসআই বলেন, ওই গৃহবধূ তারা মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার দোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন। গৃহবধূর স্বামী শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। বাসায় দুই ছেলে ও মেয়ে রয়েছে। 

ভোর রাতের দিকে রাবেয়া বেগম হঠাৎ চিৎকার দিয়ে ওঠেন। তার পরিবারের মানুষ তার রুমে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তার পরিবারের সদস্যরা বলছেন, কে বা কারা কী উদ্দেশ্যে ঘরে ঢুকে ছুরিকাঘাত করেছে তা ধারণা করতে পারছেন না। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের