মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন থেকে পুলিশ বক্স উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৩:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:৪০

সরিয়ে ফেলা হচ্ছে পুলিশ বক্স রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন থেকে ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সাইকেল লেনের বিষফোঁড়া এই পুলিশ বক্স নিয়ে  অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’এ একাধিক সংবাদ প্রকাশ হয়। এরপরই পুলিশ বক্সটি সরিয়ে ফেলা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএনসিসির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ অভিযান চালানো হয়। 

সরিয়ে ফেলা হচ্ছে পুলিশ বক্স

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, ‘আমরা রবিবার  সাইকেল লেনে উচ্ছেদ অভিযান চালিয়েছি। প্রায় একশ’র মতো অস্থায়ী দোকানপাট তুলে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বক্সের বিষয়টি আমাদের মাথায় ছিল। যেহেতু সরকারি একটা সংস্থার স্থাপনা। সেক্ষেত্রে চাইলেও সঙ্গে সঙ্গে ভাঙা যায় না। সিটি করপোরেশনের থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আজকে এটা উচ্ছেদ করে এই সাইকেল লেন পরিষ্কার করা হলো।’

সরিয়ে ফেলা হচ্ছে পুলিশ বক্স

তিনি বলেন,  ‘আমরা এখানে কাউকে জরিমানা করতে অভিযান চালাচ্ছি না। সাইকেল লেনে ধারণাটা যেহেতু নতুন সেক্ষেত্রে মানুষকে সচেতনত করা ও জানানোর উদ্দেশ্যে আমরা অভিযান পরিচালনা করছি। আগামীকাল মঙ্গলবারও অভিযান চালনো হবে।‘

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের