ঢাকা সিটিতে প্রাইভেট সিএনজি বাণিজ্যিকভাবে চলতে পারবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৭

ঢাকা মহানগর এলাকায় প্রাইভেট সিএনজি বাণিজ্যিকভাবে চলতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে সড়ক ও জনপথ সচিবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ।

এর আগে প্রাইভেট সিএনজি চালক ওনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্যিকভাবে ঢাকা মহানগরে সিএনজি চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের শুনানি নিয়ে ২০১৬ সালে আদালত রুল জারি করেছিলেন।
এরপর দীর্ঘদিন পর শুনানি শেষে রুলটি খারিজ করে রায় ঘোষণা করলেন হাইকোর্ট। এ রায়ের ফলে এখন থেকে ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিকভাবে প্রাইভেট সিএনজি চলতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী