বিমানবন্দরে স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসচালক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ০০:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০০:০১

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসচালক অসিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) এমরান হোসেন আসামি অসিদুলকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫) নিহত হন। বিমানবন্দর সড়কের পদ্মা ওয়েল গেটের পাশে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিমানবন্দরে সড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম