মেয়র আতিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২১:৩০ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩০

আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মিরপুর জোন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মেহতাব উদ্দিন, ডিএনসিসির ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলির বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন দায়ের করেন উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সভাপতি মো. জীবন ও নাদের ইসলাম আন্নু এ আবেদন করেন।

একইসঙ্গে আবেদনে ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এর আগেও ডিএনসিসি মিরপুরের বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ করার চেষ্টা করেছিল। আমরা ২০২০ সালের ২৩ নভেম্বর ক্যাম্প উচ্ছেদ না করতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছিলাম। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী ওকালতনামা জমা দিয়ে শুনানি করেছিলেন। তাদের উপস্থিতিতে আদালত আগামী ২ মে পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু আদালতের সে আদেশ না মেনে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি