পাপুলের চার বছরের জেল, ১০ লাখ দিনার জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:৪৬

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুলকে ঘুষ দেওয়ার অভিযোগে চার বছরের কারাদণ্ড এবং ১০ লাখ কুয়েতি দিনার (২৮ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি পাপুলের সাজা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চেয়েছি কুয়েতি কর্তৃপক্ষের কাছে।’

তিনি বলেন, ‘পাপুলের বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে। এরমধ্যে রয়েছে মানবপাচার, ঘুষ দেওয়া এবং অর্থপাচার। ঘুষ দেওয়ার মামলার রায় হয়েছে এবং অন্য দুটি বাকি আছে।’

গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর উঠে আসে কীভাবে বাংলাদেশের এই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং ঘুষ, উপহারের বিনিময়ে অন্যান্য সুযোগ পাওয়ার জন্য এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছেন।

পাপুলের কোম্পানিতে ২০ হাজার বাংলাদেশি কাজ করেন। তদন্তে বের হয়ে এসেছে, পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন। এছাড়া পাপুলের এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) (ব্যাংকে জমাকৃত) ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর।

 

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার