পুলিশের ওপর হামলা: জবির চার শিক্ষার্থীসহ পাঁচ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ১৮:২৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:২৯

রাজধানীর সূত্রাপুর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ পাঁচ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান এবং জনৈক জয় দাস।

এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব পাঁচ আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করেছিল। এ সময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপপরিদর্শক এজাজ আহমেদ রুমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও দোকান ভাঙচুর করতে নিষেধ করেন। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের ওপর শিক্ষার্থীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।

এ ঘটনায় শুক্রবার সকালে সূত্রাপুর থানায় এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচ জনসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের