ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে লড়ছেন ৪৮ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যকরী পরিষদের দুই দিনব্যাপী নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুই জন প্রার্থী নির্বাচন করছেন। যা নিয়ে মোট প্রার্থী ৪৮ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটার।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) একই ভাবে প্রথম দিনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দিনে মোট তিন হাজার ৯৮৮টি ভোট কাস্ট হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজুর রহমান মন্টু। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মোসলেহ উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওসার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপি, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, দফতর সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম ইমরুল কায়েস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
জাকির হোসেন, বাহারুল ইসলাম বাহার, এ বি এম ফয়সাল, সারোয়ার, মহিন উদ্দিন মহিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, জুয়েল চন্দ্র মোদক, গোলাম ইমাম হোসেন, আহসান হাবিব, সুলতানা রাজিয়া রুমা, সাজিয়া সুলতানা পম্পি ও সুলতা রোজারিও।

নীল প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে আনিসুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, দফতর সম্পাদক নারগিস পারভিন এলিজা, ক্রীড়া সম্পাদক পদে নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
এম আর কে রাসেল, হোসনী মোবারক, সোহাগ হাসান রনি, তাসলিমা আক্তার, ইয়াকুব আলী, রিয়াজুল ইসলাম, রাশেদ তপন, আনোয়ার পারভেজ শামীম ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

দুই প্যানেলের বাইরে ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবীরা জয়ী হ‌ন। তবে নির্বাচনে ২৩‌টি পদের মধ্যে ৮টি সম্পাদকীয় পদসহ ১৩ পদে জয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা।

 

/এমএইচজে/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের