৭৩৯৮ ভরি সোনা আত্মসাৎ: দুই ব্যাংক কর্মকর্তা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮

গ্রাহকদের বন্ধক রাখা প্রায় সাড়ে সাত হাজার সোনা আত্মসাতের মামলায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তা প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম দুই আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন । অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ ফেব্রুয়ারি সমবায় ব্যাংক লিমিটেডের এই দুজনসহ পাঁচ কর্মকর্তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন সকালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

মামলায় অভিযোগ বলা আছে, আসামিরা পরস্পর যোগসাজশে সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের বন্ধক রাখা ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা সোনা আত্মসাতের চেষ্টা করেন। এসব সোনার দাম প্রায় ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা। আসামিরা অন‌্য ব্যক্তিকে প্রকৃত গ্রাহক সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার সোনা আত্মসাৎ করেছেন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান