বাবাকে মারধর করায় মাদকাসক্ত বড় ভাইকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬

রাজধানীর বাড্ডায় ছোট দুই ভাইয়ের পিটুনিতে মাদকাসক্ত বড় ভাই সৈয়দ আব্দুল আলাকে (৪৭) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার দুই ছোট ভাই সৈয়দ আলী (৩৮) ও সৈয়দ মুসা মনিক (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা জানায়, বাবাকে মারধর করায় মাদকাসক্ত বড় ভাইকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুজনকে আদালতে হাজির করেন। এই সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি সৈয়দ আলী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে ও আসামি সৈয়দ মুসা মনির ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে জবানবন্দি দেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত সৈয়দ আব্দুল আলা তার বাবা সৈয়দ আব্দুস ছালামকে (৯০) মারধর করেন। এতে তার ছোট অন্য দুই ভাই ক্ষিপ্ত হয়ে হাত-পা বেঁধে আলাকে পিটিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম