বণিকবার্তার কর্মকর্তা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫০

২০১৫ সালে বণিকবার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম কাউসারকে হত্যার মামলায় আসামি এস এম ফয়সাল পেডিকে মৃত্যুদণ্ড ও অপর ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার  এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— রায়হান সারোয়ার, নাজমুল হাসান রাকিব ও ফাহিম হাসান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম ফয়সাল পেডি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময়  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে  আসামিদের বিরুদ্ধে সাজার পরোয়ানা ইস্যু করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় নিহতের স্ত্রী রোকসানা পারভীন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন সময়ে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের