প্রেস ক্লাবে পুলিশের ওপর হামলা: মামলার প্রতিবেদনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:৪২আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৪৫

রাজধানীতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৫ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (১ মার্চ) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।

এরআগে গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। সেখানে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে অ্যাকশনে নামে পুলিশ। এই সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করে পুলিশ। রবিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। মামলায় এজাহারনামীয় ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি