কার্টুনিস্ট কিশোরের জন্য ঢামেকে মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৫:৫৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:৩২

আদালতের নির্দেশনা মোতাবেক কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ৩ সদ্যসের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। 

৩ সদ্যসের মেডিক্যাল বোর্ডে আছেন নাক কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ রুমি, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক হাফিজ সর্দার এবং অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ফখরুল আমীন।

ঢামেক পরিচালক জানান, আদালতের নির্দেশনা মোতাবেক ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড আমরা গঠন করেছি। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এর আগে গত ১৪ মার্চ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) তিন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে আগামী ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

আরও পড়ুন:

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুনিস্ট কিশোরের জামিন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষুব্ধ টিআইবি
লেখক মুশতাকের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের
মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১
লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্টুনিস্ট কিশোরের প্রয়োজন দুটো অপারেশন

/এআইবি/এসও/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম