গাবতলী থেকে পাঁচশতাধিক বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১২:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১২:৫৩

রাজধানীর গাবতলী এলাকা থেকে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় তাদের একটি পিকআপভ্যানও জব্দ করা হয়। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে র‌্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ মার্চ সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল ঢাকা মহানগরীর দারুস সালামের গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতার দু'জন হলো নারায়ণগঞ্জের মো. হানিফ (৪৫) ও মো. তমাল হোসেন (৩০)। তাদের একজন পিকআপচালক এবং অপরজন সহযোগী। তাদের পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার দু'জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের