আইনজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন চেয়ে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৪:৫৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:৫৭

বাংলাদেশ বার কাউন্সিলের অন্তর্ভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের (ডিজি) মহাপরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়, ইতোমধ্যে কোভিড-১৯ এর টিকা দেওয়ার জন্যে তালিকাভুক্ত করতে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার (আইনজীবী নিজের) বয়স ৯ মাস কম আছে। আমি নিবন্ধন করার জন্যে আবেদন করতে পারলেও অগ্রাধিকার পাচ্ছি না। আমার মতো অনেক আইনজীবী এমন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

নোটিশে আরও বলা হয়, 'এর আগে ২০২০ সালের ৩ ডিসেম্বর আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছিলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কেননা, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনকে আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এখনও অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা যাতে ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পান সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদনও করেছেন। যে আবেদন সম্পর্কে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমর্থন করেছে।'

তাই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।



/বিআই/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের