হেফাজত নেতা আজিজুল ইসলামাবাদী গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৬:০০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৬:৩৭

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করেন।

এসময় তিনি আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা পুলিশের মামলার ১৫৭ নম্বর আসামি আজিজুল হক ইসলামবাদী। ওই ঘটনায় মদদদাতাদের সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

ডিবি কর্মকর্তা কামরুল হাসান তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৩ সালের ৫ মের ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ১২ নম্বর মামলায় ১৫৭ নম্বর আসামি এই আজিজুল ইসলামবাদী। তাকে আমরা সাত দিনের রিমান্ড পেয়েছি। সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলায়ও তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে রবিবার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবির কার্যালয়ে  জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

/এমএইচজে/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী