ভিপি নুরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ০০:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০০:১৫

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে।  রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা (নং ১৮) দায়ের করেন। শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে লাইভে এসে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। যার উল্লেখযোগ্য বক্তব্য হলো- কোনও মুসলমান আওয়ামী লীগ হতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার। প্রকৃত কোনও মুসলমান আওয়ামী লীগ হতে পারে না। এদের কোনও ঈমান নাই। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনও খবর নাই। আওয়ামী উগ্রবাদীরা আলেম-ওলামাদের চরিত্রহনন করে ইত্যাদি উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেছে।

এজাহারে বলা হয়েছে, এই সকল ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি, ফেসবুক পেইজ হতে পোস্ট ও শেয়ার করা হয়েছে। যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে।

 

/এনএল/এফএএন/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি