লকডাউনে ৬ বেঞ্চে চলবে হাইকোর্টের বিচারিক কাজ: সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৫:২৩আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৫:২৭

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে চলমান লকডাউনের মধ্যে ছয়টি বেঞ্চে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন।

বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লকডাউনের শুরু থেকে চারটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এসব বেঞ্চের দায়িত্বরতরা হলেন— বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক বেঞ্চ। তবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের পরিবর্তে বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরকে যুক্ত করা হয়।

এই চারটি বেঞ্চের সঙ্গে যুক্ত হওয়া নতুন বেঞ্চ দুটি হলো— বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি